২০০৪ সাল।
আমি তখন ক্লাস এইটে। প্রথম সাময়িক পরীক্ষা চলছে।
ক দিন পর জুনিয়র আসবে তাই তখন তাদের cupboard করা নিয়ে আমরা খুব বিজি। এছাড়াও, রুম চেঞ্জ হয়েছে, নিজের cupboard ও ঠিক করতে হবে।
তো এইসব কাগজ কাটাকাটি ও লাগানোতে আমি একেবারেই আনাড়ি। ফলশ্রুতিতে আমার তৈরি করা cupboard ও হল যাচ্ছেতাই।
আমার Dorm Leader রেজওয়ান ভাই একদিন inspection করে দেখলেন এ অবস্থা। উনার আদেশে আমাকে নিজের cupboard এর কাগজ ছিঁড়ে আবার নতুন করে লাগাতে হল।
এইরূপ নানাবিধ ঝামেলায় বাংলা দ্বিতীয় পত্রের আগের রাতে cupboard এর কারণে জেগে থাকলাম রাত তিন টা পর্যন্ত।
সকালে উঠে ঢুলু ঢুলু নয়নে PT, Breakfast করে ব্লকে গেলাম। পরীক্ষা দশটা থেকে।
পরীক্ষা কেমন হল আপনারাই বুঝে নিন, আমি তাড়াতাড়ি পরীক্ষা শেষ করে Exam Hall-এই ঘুমিয়ে পড়লাম।
অতঃপর একদিন খাতা দিল।
দীনেশ সার খাতা দেখেছেন।
প্রথম পৃষ্ঠার অর্ধেকে নিজের ক্যাডেট নাম্বার, ক্লাস-এইসব লিখতে হয়। নিজে অর্ধেক জায়গা লেখার জন্য ফাঁকা থাকে। আমি ওইটুকুর মধ্যে ২০ মার্কের উত্তর ধরিয়েছি।
রচনা কোন মতে টেনে তিন পৃষ্ঠা পর্যন্ত নিয়ে গেছি।
নাম্বারটা কত পেয়েছি মনে নেই।


No comments:
Post a Comment