Showing posts with label Dastbean of Bangla blog. Show all posts
Showing posts with label Dastbean of Bangla blog. Show all posts

Friday, October 28, 2011

সরকারি উদ্দোগ্যে পর্নগ্রাফিক ইনিসিয়েটিভস অব বাংলাদেশ দ্বিতীয় পর্ব।

by মুক্তির প্রজন্ম
রাজিব প্রভা পারসনা সহ দেশে বহুল প্রচারিত ও আলোচিত সাইবার ক্রাইমগুলো সরকার বিচার দূরে থাক নজরও না দেয়ায় কলেজ-বিশ্ববিদ্যালয়ে আজ মহা উৎসাহে নির্ভয়ে জাল পেতেছে সাইবার ক্রিমিনালরা। বিভিন্ন অফিসেও তারা সক্রিয়।সাইবার ক্রিমিনালদের জালে আটকা পড়ে এরই মধ্যে অনেকেই খুইয়েছেন সম্ভ্রম। কেউ কেউ মান-সম্মান হারিয়ে এখন দিকভ্রান্ত। রাজধানীতে সক্রিয় এমন শহস্রাধিক সাইবার ক্রিমিনাল। বিশেষ করে তাদের নজর টিনএজদের দিকে। বিভিন্ন কৌশলে, চাপ প্রয়োগ করে, ভয় দেখিয়ে, গোপন ক্যামেরার মাধ্যমে ভিডিও করে নগ্নচিত্র ইন্টারনেটে ছাড়া হচ্ছে। ব্ল্যাকমেইল করে আদায় করা হচ্ছে মোটা অঙ্কের অর্থ। এছাড়া নগ্ন ছবি প্রকাশের ভয় দেখিয়ে দিনের পর দিন ধর্ষণ করা হচ্ছে ভুক্তভোগীকে। উদ্দেশ্য হাসিলের পর নগ্ন ভিডিও চিত্র বিভিন্ন ব্লগেও লিংক দিয়ে প্রচার করা হচ্ছে। ফলে মুহূর্তেই সেগুলো ছড়িয়ে পড়ছে দেশে-বিদেশে। গত ১৭ই সেপ্টেম্বর রাজধানীর মিরপুর থেকে গ্রেপ্তার করা হয় ২ সাইবার ক্রিমিনাল হাবিবুর রহমান ও আশিকুর রহমানকে। তাদের কম্পিউটার থেকে ১২ নারীর একান্ত মুহূর্তের নগ্ন ভিডিওচিত্র উদ্ধার করা হয়। র‌্যাব বলছে, সব নারীকে ব্ল্যাকমেইল করে দীর্ঘদিন ধরে ধর্ষণ করা হয়েছে। কিন্তু সম্মান হারানোর ভয়ে কেউই মুখ খোলেনি। র‌্যাবের জিজ্ঞাসাবাদে ওই দুই সাইবার ক্রিমিনাল বিস্তারিত বর্ণনা দেয় তাদের অপকর্মের। জানায়, একের পর এক নারীকে কিভাবে গার্মেন্টসে চাকরির প্রলোভন দেখিয়ে ফাঁদে ফেলতো তারা। তারপর গোপন ক্যামেরায় নগ্নচিত্র ধারণ করে ব্ল্যাকমেইল করতো।

গত ২৪শে সেপ্টেম্বর ৮ম শ্রেণী পড়ুয়া এক স্কুলছাত্রীর অশ্লীল ভিডিওচিত্র ধারণ করে ব্ল্যাকমেইল করার অভিযোগে ৩ জনকে গ্রেপ্তার করে র‌্যাব। পরে তাদের ২ বছর করে কারাদণ্ড দেন র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট আনোয়ার পাশা। ৮ম শ্রেণীর ওই ছাত্রীকে পারভেজ সরকার নামের এক প্রতারক উত্তরায় তার এক বন্ধুর মেসে নিয়ে যায়। সেখানে ভয়ভীতি দেখিয়ে ওই ছাত্রীর নগ্ন ভিডিওচিত্র ধারণ করে। পরে ওই নগ্ন চিত্র প্রকাশ করার ভয় দেখিয়ে ৫০ হাজার টাকা দাবি করা হয়। ওই ছাত্রী র‌্যাবের কাছে অভিযোগ করলে র‌্যাব পারভেজ সরকারকে গ্রেপ্তার করে। এ সময় তার দুই সহযোগী মাহবুর হাসান ও উদয় শর্মা ওরফে উৎসকেও গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা নিজেদেরকে একটি নামী বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র বলে দাবি করে। গত ১০ই সেপ্টেম্বর গ্রেপ্তার করা হয় রফিকুল ইসলাম জুয়েল নামের এক বড় মাপের সাইবার ক্রিমিনালকে। প্রেমের অভিনয় করে সিদ্ধেশ্বরী কলেজের এক ছাত্রীর শ্লীলতাহানি করে সে। একান্ত মুহূর্তের ভিডিও ধারণ করে ওই ছাত্রীকে মাসের পর মাস ধর্ষণ করা হয়। ওই মেয়েটি র‌্যাবের কাছে অভিযোগ করলে তাকে গ্রেপ্তার করে র‌্যাব।

র‌্যাব জানায়, লেখাপড়ার পাশাপাশি মোবাইল ফোনের ফ্লেক্সিলোডের ব্যবসা করতো প্রতারক জুয়েল। তার কাছে রিচার্জ করতে আসা সুন্দরী মেয়েদের মোবাইল নম্বর নিয়ে সে প্রেমের সম্পর্ক গড়ে তুলতো। পরিকল্পনা অনুযায়ী মেয়েটির নগ্নচিত্র ধারণ করত। তার দোকানে থাকা কম্পিউটার থেকে শ’ শ’ নগ্ন ভিডিওচিত্র উদ্ধার করা হয়। গত ২৯শে এপ্রিল তেজগাঁও শিল্পাঞ্চল থানা পুলিশ গ্রেপ্তার করে ইমন নামের এক প্রতারককে। ইমন এক তরুণীকে ধর্ষণ করে এবং ওই চিত্র মোবাইল ফোনের ভিডিওতে ধারণ করে। পরে ওই তরুণীর পিতার কাছে ধারণ করা অশ্লীল ভিডিওচিত্র পাঠিয়ে প্রকাশের ভয় দেখিয়ে ২ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। গ্রেপ্তারের পর ইমন জানায়, সে প্রথমে ওই তরুণীকে বিয়ের প্রস্তাব দেয়। কিন্তু তাতে রাজি হয়নি তার পিতা। পরে তার সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক গড়ে একটি নির্জন বাড়িতে নিয়ে যায় সে। সেখানে ওই তরুণীকে ইয়াবা সেবন করানো হয়। তরুণীটি অচেতন হয়ে পড়লে তাকে ধর্ষণ করে ইমন। গত বছর ১৪ই অক্টোবর নারিন্দা থেকে গ্রেপ্তার করা হয় পেশাদার সাইবার ক্রিমিনাল জাহাঙ্গীর আলম রাজুকে। মুগদা এলাকার এক তরুণীর নগ্ন ছবি ইন্টারনেটে ছেড়ে দেয়ার হুমকি দিয়ে তার কাছ থেকে ২০ হাজার টাকা নেয়ার সময় হাতেনাতে গ্রেপ্তার করা হয় তাকে। রাজু তরুণীদের প্রেমের ফাঁদে ফেলে নগ্ন ছবি তোলাসহ নানা অপকর্মের জন্য নারিন্দার ২১ নম্বর বাড়িটি ব্যবহার করতো। বাড়িটির চার তলার একটি ফ্ল্যাট ভাড়া নিয়ে সেখানে কম্পিউটার ও ইন্টারনেট সংযোগ নিয়ে, কক্ষের বিভিন্ন স্থানে গোপন ভিডিও ক্যামেরা স্থাপন করে সে। এরপর প্রেমের অভিনয় করে, বায়িং হাউজে চাকরি দেয়ার নামে, সিনেমা-নাটকে অভিনয়ের সুযোগ করে দেয়ার কথা বলে তরুণীদের ফুঁসলিয়ে নিজের ভাড়া করা ফ্ল্যাটটিতে নিয়ে তুলতো। একবার সেখানে গেলে রাজুর হাত থেকে মুক্তির আর কোন উপায় থাকতো না। র‌্যাবের গোয়েন্দারা বলছেন, তারা রাজধানীতে সহস্রাধিক পেশাদার ক্রিমিনালকে শনাক্ত করেছেন। মহানগর গোয়েন্দা পুলিশ বলছে, রাজধানীর বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয় ও নামী স্কুলগুলোতে পর্নোগ্রাফি হচ্ছে। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উচ্চবিত্ত ঘরের ছেলেরা এসবে জড়িয়ে পড়ছে। বান্ধবী বা ঘনিষ্ঠ কোন আত্মীয়কে তারা ব্ল্যাকমেইল করছে। বড় ধরনের সাইবার অপরাধের খবর আসে এ বছর ইন্টারনেটে ছড়িয়ে পড়া মডেল কন্যা প্রভা’র পর্নোগ্রাফি থেকে। এরপর আরও অনেক মডেল ও চিত্র তারকার পর্নোগ্রাফি ইন্টারনেটে ছড়িয়ে পড়ে।

নাইট ভিসন প্রোগ্রাম: কম্পিউটারের একটি সফটওয়ারের ম্যাধ্যমে পোশাক পরা যে কোন নারীর ছবি নগ্ন করে ফেলা সম্ভব বলে জানিয়েছে র‌্যাবের গোয়েন্দা সূত্র। এ ধরনের প্রোগ্রাম অনেক সাইবার ক্রিমিনালের হাতে চলে গেছে। সাইবার ক্রিমিনালরা বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রীদের লাইভ পিকচার ধারণ করে সেটিকে নগ্ন করে ইন্টারনেটে ছড়িয়ে দিচ্ছে। সূত্র বলছে, সাইবার ক্রিমিনালদের প্রথম টার্গেট কমবয়সী নারী।
সহজলভ্য পর্নোচিত্র: মুঠোফোনে পর্নো ভিডিও চিত্র রাখাও অপরাধ। কিন্তু আইনের প্রয়োগ না থাকায় মোবাইল পর্নোগ্রাফি এক মোবাইল থেকে আরেক মোবাইলে ছড়িয়ে পড়ছে দেদার। অনেকটা প্রকাশ্যেই গান ও রিংটোন লোডের দোকানে দেশীয় পর্নোচিত্র মোবাইলের মেমোরি কার্ডে লোড করে দেয়া হচ্ছে। এমনকি অনেক পুলিশ কর্মকর্তার মোবাইল ফোনেও পর্নো ভিডিও রয়েছে। মানুষের জন্য ফাউন্ডেশনের চালানো একটি জরিপে বলা হয়েছে, শতকরা ৭৭ ভাগ তরুণ এসব পর্নোগ্রাফির দর্শক।

সাইবার অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের বিশেষ কোন উদ্যোগও নেই। ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগে একটি সাইবার ক্রাইম ইউনিট চালুর সিদ্ধান্ত নেয়া হলেও এখনও তা চালু হয়নি। বিচ্ছিন্নভাবে কয়েকজন কর্মকর্তাকে বিদেশ থেকে প্রশিক্ষণ দিয়ে নিয়ে আসা হয়েছিল। কিন্তু তাদের অনেককেই পুলিশের সাধারণ ইউনিটগুলোতে বদলি করা হয়েছে। ঢাকা মহানগর পুলিশ কমিশনার বেনজির আহমেদ বলেন, সাইবার ক্রিমিনালদের প্রতিরোধের সবচেয়ে বড় উপায় হলো জন সচেতনতা। তবে কোন নারী যদি ব্ল্যাকমেইলিংয়ের শিকার হন তার উচিত বিলম্ব না করে পুলিশের সহায়তা নেয়া। র‌্যাবের গোয়েন্দা শাখার পরিচালক লে. কর্নেল জিয়াউল আহসান বলেন, দেশীয় পর্নোসাইটগুলো বিশ্লেষণ করে ইতিমধ্যে এগুলোকে দু’টি ক্যাটিগরিতে ভাগ করা হয়েছে। একটি পেশাদার যৌনকর্মীদের দ্বারা তৈরি পর্নোগ্রাফি, অন্যটি গোপনে ধারণ করা নারীর একান্ত মুহূর্তের নগ্ন ভিডিওচিত্র। এসব ভিডিওচিত্র নিয়ে কাজ করছে র‌্যাব। র‌্যাবের ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আনোয়ার পাশা বলেন, সাইবার ক্রিমিনালদের হাত থেকে বাঁচতে উঠতি বয়সী মেয়েদের বেশি করে সচেতন হতে হবে। তাদেরকে সহজে কোথাও যাওয়া চলবে না। এমনকি কাউকে ব্যক্তিগত মোবাইল নম্বর, ই-মেইল, আইডি বা ব্যক্তিগত ছবিও দেয়া যাবে না। এরপরও অনাকাঙ্ক্ষিত কিছু হলে সঙ্গে সঙ্গে অভিভাবকদের জানাতে হবে।
original post
read more

Wednesday, June 8, 2011

দুনিয়া কাঁপানো ৩০ মিনিট ও লন্ড-ভন্ড শহীদ মিনার

২১ ফেব্রুয়ারীর দিন দুপুরের পর শহীদ মিনারে গিয়ে সাজানো ফুল দেখার ‍অভ্যাস চলে আসছে অনেক বছর আগে থেকেই। এবার দুপুরের পর দুনিয়া কাঁপানো ৩০ মিনিটের আহব্বান সামনে রেখে আরো বিপুল উৎসাহ নিয়ে মিনারে গেলাম.... দুনিয়া কাঁপাতে কাঁপাতে বীরদর্পে তারা এলেন... আমার সাজানো গোছানো শহীদ মিনার একদল কেমন যেন মানুষ দাপা-দাপি করে লন্ড-ভন্ড করে দিয়ে চলে গেল। কারা এরা...অনেকে বলল... কর্পোরেট বাহিনী... অনেকে বলল বাংলার বিরোধীরা এই সাজে এসেছে যেন আমরা তাদের বুঝতে না পারি। আমার হতে ক্যামেরা ছিল... দেখুন

সাজানো গোছানো শহীদ মিনার

ফুলে ফুলে....

শ্রদ্ধা....

দুনিয়া কাঁপানো ৩০ মিনিট আসছে...

দুনিয়া কাঁপবেই....

টার্গেট শহীদ মিনার..

প্রথম আঘাত...

ছিন্ন ভিন্ন হল শ্রদ্ধা...

বিভৎস উল্লাস...

এরা কারা...কি চায়..??

মিনারে পাগলা উন্মাদনা...

দুনিয়া কাঁপাছে.....

হায়রে....

এরা চেয়ে চেয়ে দেখলো...

সব শেষ...

তবুও কেউ কেউ ফুল ভালবাসে...

দুনিয়া কাঁপানো ৩০ মিনিট...ভুলিনি...ভুলবো না।

read more

১৯৭৪ সালের দুর্ভিক্ষ হয়েছিল যেকারনে !!

১৯৭২ সালের যে কোন খবরের কাগজ খুললে দেখা যাবে প্রায় সব খবরই হচ্ছে খুন, রাহাজানি এবং ছিনতাই সংক্রান্ত।

১৯৭২ সালের যে কোন জাতীয় সংবাদপত্র খুললে প্রথমেই চোখে পড়বে খুন, ডাকাতি, ছিনতাই, রাহাজানী, আর দ্রব্যমূল্য বৃদ্ধির খবর। প্রতিদিন দেশের শহরগুলোতে ঘটছিল প্রকাশ্য খুন, ডাকাতি ও রাহাজানীর ঘটনা। গ্রামে-গঞ্জেও চলছিল ত্রাসের রাজত্ব। ক্রমবর্ধমান এ ত্রাসের নাগপাশে জনগণ এক শ্বাসরুদ্ধকর অবস্থায় কাল অতিবাহিত করছিল। যখন জনগণের পরনে কাপড় নেই তখনই ঘটেছিল সুতা নিয়ে কেলেংকারী। পেটে যখন ভাত নেই তখন লাখ লাখ টন বিদেশী সাহায্যে প্রাপ্ত খাদ্য নির্বিবাদে পাচাঁর হয়ে গিয়েছিল সীমান্তের ওপারে।

মজলুম নেতা ভাসানী অবাধে চোরাচালানের প্রতিবাদে সোচ্চার হয়ে উঠেন। তিনি আওয়াজ তোলেন সোভিয়েত সামাজিক সাম্রাজ্যবাদ ও ভারতীয় সম্প্রসারনবাদের বিরুদ্ধে। জবাবে আওয়ামী লীগ সরকার তাকে চীন ও পাকিস্তানের দালাল, মার্কিন সাম্রাজ্যবাদের তল্পিবাহক প্রভৃতি বলে আখ্যায়িত করে। অথচ ইতিহাস সাক্ষ্য দেবে ১৯৬৮-১৯৬৯ এর সাড়া জাগানো আন্দোলনকালে বরফের উপর আঘাত করেছিলেন সর্বপ্রথম যে ব্যক্তি তার নাম মাওলানা ভাসানী। মাওলানার সার্বজনীন আহ্‌বানের পরিপ্রেক্ষিতেই ছাত্ররা দিলেন ১১ দফা। তারই নির্দেশে ন্যাপ তার নিজস্ব ১৪ দফা বাদ দিয়ে ১১ দফাকেই তাদের দাবি হিসাবে গ্রহণ করে। ঊনসত্তোরের কারাবন্দী মুজিবর রহমানকে মুক্ত করার দুর্বার গণ আন্দোলনও গড়ে তুলেছিলেন এই মাওলানা ভাসানীই। ১৬ই ফেব্রুয়ারী পল্টনের বিশাল জনসভায় তিনি বজ্রকন্ঠে হুশিঁয়ারী উচ্চারণ করেন, “প্রয়োজন হলে ফরাসী বিপ্লবের মত জেলখানা ভেঙ্গে মুজিবকে বের করে আনব।” তার মতো একজন অভিজ্ঞ প্রবীণ রাজনৈতিক উদারপন্থী নেতাকে সাম্প্রদায়িক উস্কানিদাতা বলে গালাগালি দিতেও কুন্ঠাবোধ করেনি শাসক দল। এই গালাগাল পর্ব শুরু করেন তরুণ নেতারা। পরে প্রবীণরাও ক্রমে তাদের সাথে যোগদান করেন। মার্চের শুরু থেকেই খবর আসতে থাকে দেশের বিভিন্ন স্থান থেকে- মানুষ মরছে অনাহারে, না খেয়ে। বগুড়া, রংপুর, দিনাজপুর, টাঙ্গাইলে বিরাজ করছে দুর্ভিক্ষ অবস্থা। আকাশচুম্বী দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ মিছিল বের হতে থাকে স্থানে স্থানে। এ অবস্থায় ভারতীয় দূতাবাসের মুখপাত্রও স্বীকার করেন যে, চোরাচালান হচ্ছে ব্যাপক হারে। তারা বলেন, “সীমান্ত বাণিজ্য চুক্তি হয়ে গেলেই এই চোরাচালান বন্ধ হবে।” এ বক্তব্য দূতাবাস থেকে দেয়া হয় ২৩-৩-১৯৭২ তারিখে। দুর্নীতি ছড়িয়ে পরে দেশের সব জায়গায়, সর্বস্তরে।

১৯৭২ সালের ২৭শে ফেব্রুয়ারী শেখ মুজিব তার সংসদ সদস্যদের প্রতি এক নির্দেশ জারি করে বলেন, “চাকুরি, নিয়োগ, বদলি, পদোন্নতির জন্য কেউ সুপারিশ করবেন না। প্রশাসনকে চলতে দিন।” ১১ই মার্চ দৈনিক বাংলায় এক খবর বের হয় সিগারেটের পারমিট নিয়ে, “বাংলাদেশ ট্যোবাকো কোম্পানীর ২৫জন ডিষ্ট্রিবিউটর নিয়োগের জন্য কর্তৃপক্ষ তিন হাজার সুপারিশপত্র পেয়েছেন। সুপারিশকারীরা প্রত্যেকেই এমন প্রভাবশালী যে, কোম্পানী কাকে ছেড়ে কাকে ডিলারশীপ দেবেন সে সম্পর্কে কোন সিদ্ধান্তই নিতে পারছেন না।” ৬ই জুন চোরাচালানের স্বর্গ সিলেট থেকে দৈনিক বাংলার প্রতিনিধি খবর পাঠান যে, গ্রেফতারকৃত চোরাচালানীরা প্রভাবশালী ক্ষমতাসীন নেতাদের চাপে ছাড়া পাচ্ছে। একইভাবে অর্থনৈতিক ক্ষেত্রে চরম নৈরাজ্য নেমে আসে সরকারের পারমিটবাজী নীতির সূচনায়। সুতার পারমিট যে পাচ্ছে তার তাঁত নেই, কেরসিনের পারমিট যে পেল সে কোন ডিলার নয়। পারমিট দেয়া হল অব্যবসায়ী রাজনৈতিক টাউটবাজদের খুশি করার জন্য। ফলে র্দুভোগ গিয়ে বর্তাল জনগণের উপর। পারমিট হাত বদল প্রথায় জিনিসপত্রের দাম বেড়ে গেল কয়েকগুন। কাপড়ের অভাবে মা-বোনেরা দিনের বেলায় ঘর থেকে বেরুতে পারতেন না। মেয়ে-মা একখানি কাপড় গোসল করে পালা বদলিয়ে পরছে। এ সমস্ত খবরও প্রকাশিত হয়েছে দৈনিক পত্রিকায়। ঠিক সেই সময় সরকার টিসিবি’র মাধ্যমে ভারত থেকে আনল ‘সুন্দরী শাড়ী’। যে শাড়ীতে হাঁটু ঢাকে না, পর্দাও হয় না। ভারতীয় দূতাবাস বলল টিসিবি দেখেই এনেছে এই শাড়ী। টিসিবি কোন জবাব দিতে পারল না।

আগষ্ট মাসে দেশে বন্যা শুরু হয়। আসে বিস্তর রিলিফ। রিলিফ নিয়ে লুটপাটের কাহিনী পাওয়া যাবে ১৯৭৪ সালের আগষ্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর মাসের সংবাদপত্রসমূহে। অবাধ লুটপাট চলে বাশঁ, টিন, খাদ্যসামগ্রী, রিলিফের ঔষধপত্র এবং কম্বল নিয়ে। প্রতিদিনের সংবাদপত্রে ছাপা হয় ক্ষুধাতুর মানুষের ছবি। অন্ন নেই, বস্ত্র নেই, মাথা গোজাঁর ঠাই নেই। কোটি কোটি লোক হয় ক্ষতিগ্রস্ত ও বাস্তুহারা। ৩রা আগষ্ট ইত্তেফাকে ছাপা হয় এসব ছবি। দৈনিক বাংলায় খবর বের হয়, বমি খাচ্ছে মানুষ। বাংলাদেশ রেডক্রস সর্ম্পকে প্রকাশিত হয় চুরি, দুর্নীতি ও স্বজনপ্রীতির অসংখ্য অভিযোগ। গ্রামে-গঞ্জে রেডক্রস প্রধান গাজী গোলাম মোস্তফার নামে ছড়া বের হয়। আতাউর রহমান খান রেডক্রসের অসাধু তৎপরতার প্রতিবাদ করেন। দুর্নীতির অভিযোগ করেন। ১০ই আগষ্টের ইত্তেফাকে সে বিবৃতি ছাপা হয়। ১৩ তারিখ সংবাদপত্রের রিপোর্টে দেখা যায় যে, সারাদেশের মানুষ কচু-ঘেচু খেয়ে জীবনধারণ করছে। আতাউর রহমান খান অভিযোগ করেন যে, বিরোধী দলীয় সদস্যদের ত্রান সাহায্য সংগ্রহের চেষ্টায় পুলিশ বাধা দিচ্ছে। তাদের গ্রেফতার করছে। জনাব খান ১১ই আগষ্ট কাগজে বিবৃতি দেন যে, দুনিয়ায় এমন কোন নজির নেই যে রেডক্রস সমিতির চেয়ারম্যান কোন দলীয় লোক হয়। তিনি একজন বিচারপতি অথবা বিশিষ্ট শিক্ষাবিদকে এ সমিতির দায়িত্ব দেয়ার জন্য সরকারের প্রতি আহ্‌বান জানান।

গ্রাম থেকে, উপদ্রুত এলাকা থেকে হাজার হাজার মানুষ শহরে আসতে থাকে। ঢাকা শহরে ১৩৫টি রিলিফ ক্যাম্প স্থাপন করা হয়। ১২ই আগষ্ট যাত্রাবাড়ির রিলিফ ক্যাম্পে আশ্রয় গ্রহণকারীরা বলেন যে, তিনদিনে তাদের জন্য একমুঠো খাবারও বরাদ্দ করা হয়নি। ১৬ই আগষ্ট আইসিআরসির সদস্য মিঃ এলভিন কাজ পরিদর্শনের জন্য আদমজী রিলিফ ক্যাম্পে গেলে লোকেরা কমিটির চেয়ারম্যানের বিরুদ্ধে চুরি ও স্বজনপ্রীতির অভিযোগ করে। এলভিন চলে এলে কমিটির চেয়ারম্যান তার গুন্ডা বাহিনী দ্বারা অভিযোগকারীদের উপর হামলা চালায়। এতে ছুরিকাহত দুই ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়। খাওয়ার অনুপযুক্ত পচাঁ বিস্কুট সরবরাহ করা হয়। তা থেকে ক্যাম্পগুলোতে কলেরা মহামারী আকারে দেখা দেয়। মরতে থাকে মানুষ।

মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলা চলে। সে সময়কার পত্রিকার পাতা উল্টালে গা শিউরে উঠে। মানুষের সৃষ্ট দুর্ভিক্ষ কেড়ে নেয় লাখ লাখ মানুষের প্রাণ। হাজার হাজার চাষী যারা একদা কষে ধরতো লাঙ্গল, মাঠ ভরে তুলত সবুজ শস্যের সমারোহে, তারা ভিক্ষার জন্য শহরের মানুষের কাছে হাত পাতে। ফিরে যায় ভিক্ষা না পেয়ে। তারপর বেওয়ারিশ লাশ হয়ে পড়ে থাকে। আঞ্জুমানে মফিদুল ইসলাম প্রতিদিন ঢাকা শহর থেকেই তিরিশ থেকে চল্লিশটি বেওয়ারিশ লাশ দাফন করছিল। সে কাহিনী ও ছবি আছে সেই সময়কার দৈনিক সংবাদপত্রগুলোর পাতায় পাতায়। ঢাকায় প্রতি ঘন্টায় ৩-৪ জন লোক মারা যেতে থাকে অনাহারে। এর এক পর্যায়ে আঞ্জুমানের লাশ দাফনের কথা খবরের কাগজে প্রকাশ করা বন্ধ করে দেয়া হয় সরকারি আদেশে। আগষ্ট থেকে ডিসেম্বর মাস অব্দি প্রতিটি জেলা থেকে খবর আসতে থাকে যে, শত শত লোক অনাহারে মারা যাচ্ছে। ভাত নেই, কাপড় নেই, বাসস্থান নেই। ১০ই সেপ্টেম্বর ইত্তেফাক ছবি ছাপে- মাছ ধরার জাল পরে লজ্জা ঢাকার চেষ্টা করছে গ্রামের কোন কুল বধু। চট পরে ভিক্ষার আশায় সন্তান কোলে ঘুরে ফিরছে অসহায় জননী। গৃহবধুরা ক্ষুধার জালায় হচ্ছে প্রমোদবালা। রিলিফের কেলেঙ্কারীর খবর ছাপা হচ্ছিল খবরের কাগজে। কিন্তু অপরাধী ব্যক্তিদের একজনেরও বিচার হয়েছে এমন কথা শোনা যায়নি কখনো। কেন হয়নি সে খবরও সংবাদপত্রের পাতায় আসেনি। উত্তরাঞ্চলে পানির দামে বিক্রি হতে থাকে জমি। অসংখ্য সম্ভ্রান্ত কৃষক ভিক্ষুকে পরিণত হন। সে সময়ের ২২শে সেপ্টেম্বর বায়তুল মোকাররমে দুই শতাধিক উলঙ্গ, অর্ধউলঙ্গ নারী পুরুষ অন্নবস্ত্রের দাবিতে মিছিল করে। গ্রাম থেকে আসা অসহায় মানুষের আর্তনাদ একটুও কম্পিত করতে পারেনি আওয়ামী লীগের শাসককুলের হৃদয়। আর সেই সময়েই শেখ মুজিবের ৫৫তম জন্মবার্ষিকী উপলক্ষে ৫৫ পাউন্ড ওজনের কেক কাটেন শেখ মুজিব নিজেই!!!

২৩শে সেপ্টেম্বর সারাদেশে ৪৩০০ লঙ্গরখানা খোলার কথা ঘোষণা করা হয়। সে সমস্ত লঙ্গরখানার ইতিহাস আর এক করুণ কেলেঙ্কারীর ইতিহাস। নওগাঁর আওয়ামী লীগ সংসদ সদস্য ২৪শে সেপ্টেম্বর এক বিবৃতি দিয়ে জানান যে, সারা জেলার মানুষ গত ৩-৪ দিন ধরে না খেয়ে আছে। চালের সের সাত টাকা। তার ক’দিন পরেই ৬ই অক্টেবর ইত্তেফাক খবর দেয় যে, ২১ লাখ টাকার বিদেশী মদ ও সিগারেট আমদানি করা হয়েছে সরকারি টাকায়। ঐ দিনই খাদ্যমন্ত্রী বললেন, “তখন পর্যন্ত অনাহারে কতলোক মরেছে সরকারের তা জানা নেই। প্রকাশিত পত্রিকাগুলোর খবর অতিরঞ্জিত।” তবে তিনি স্বীকার করেন চোরাচালান কিছুটা হয়েছে।

৮ই অক্টোবর অধ্যাপক আবুল ফজলসহ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৮৪ জন শিক্ষক এক বিবৃতিতে বলেন, “জাতির জীবনে দুর্যোগ মোকাবেলার প্রতি এত অনাসক্তি, এত অবজ্ঞা, এত অদ্ভুত রকম ঔদাসীন্য কখনও দেখা গেছে বলে মনে হয় না। নিজের প্রতি আস্থাহীন জাতি যে কী রকম জড় পদার্থে পরিণত হতে পারে বর্তমান বাংলাদেশ তার জ্বলন্ত উদাহরণ। স্বাধীনতা সংগ্রামের সেই একাত্মতা, ত্যাগের মহৎ শক্তির সেই প্রচন্ডতা পরবর্তিকালে সিদ্ধান্তহীনতায়, ভুল সিদ্ধান্তে, প্রশাসনিক নিষ্ক্রিয়তায় আর গুটিকতক লোকের লাগামহীন দুর্নীতির সয়লাবে সব ধুয়ে গেছে। দেশের নেতৃত্বের প্রতি এই জাতীয় দুর্দিনে আমাদের আকুল প্রার্থনা, জাতি হিসেবে আমাদের শক্তিতে আস্থাবান হওয়ার পরিবেশ ফিরিয়ে দিন।”

৮ই অক্টোবর ১৯৭৪ শ্রমিক লীগের আব্দুল মান্নান এমপি জানান, “লবনের দুঃপ্রাপ্যতা সম্পর্কে সম্ভাব্য সকল প্রকার খোঁজখবর নিয়ে জানা গেছে যে, মজুতদার উৎপাদনকারীদের কাছ থেকে ২টাকা মন দরে লবন কিনে থাকে। সরকারিভাবে মজুতদারদের জন্য অশোধিত লবনের দাম ১৫ টাকা আর শোধিত লবনের দাম ৫৫ টাকা নির্ধারিত করা হয়েছে।” তিনি আরো বলেন, “অশোধিত লবনের দাম ৪০ টাকা করা হলে বাজারে প্রচুর লবন পাওয়া যাবে। প্রকাশ, এ ব্যাপারে নাকি আমাদের দলীয় কোন কোন সংসদ সদস্য জড়িত রয়েছেন বলে অনুমান করা হচ্ছে।”

১৩ই অক্টোবর ঢাকার সংবাদপত্র সূত্রে জানা যায় যে, প্রতিদিন গড়ে ৮৪টি বেওয়ারিশ লাশ দাফন হচ্ছে। ২৭শে অক্টোবর খবর আসে জামালপুরে প্রতিদিন অনাহারে শতাধিক লোক মারা যাচ্ছে। সরকার এই মৃত্যুকে পুষ্টিহীনতা বলে অভিহিত করে। অনাহারে মানুষ মরছে সরকার সেটা অস্বীকার করে। ২৫শে অক্টোবর ঢাকার সংবাদপত্রে বের হয় ট্রাক বোঝাই ধানচাল ভারতে পাচাঁর হচ্ছে। দিনাজপুরে চালের সের ৮ টাকা। ক্ষুধা নিবৃত্তির জন্য মানিকগঞ্জের এক পরিবারের ৭জন আত্মহত্যা করেছে। এসময়ে ২৫শে অক্টোবর আওয়ামী লীগের তৎকালীন সভাপতি জনাব কামরুজ্জামান দাবি করেন, “দেশের প্রচলিত আইনে চোরাচালানীদের দমন করা হচ্ছে না। কয়েক মাস আগে সংসদে চোরাচালানীদের গুলি করে হত্যা করার বিধান পাশ হয়। কিন্তু কাউকে কোন দিন ঐ বিধানে হত্যা করা হয়নি।” একই সঙ্গে কামরুজ্জামান অবশ্য বলেন, “দলের ভেতর থেকে দলের সমালোচনা চলবে না।” তখন থেকে আওয়ামী লীগের ভেতরেও কোন্দল দানা বেঁধে উঠে। সেই ক্রান্তিলগ্নে ২৬শে অক্টোবর ’৭৪ স্বাধীনতা সংগ্রামকালের প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী জনাব তাজুদ্দিন আহমদ তৎকালীন প্রধানমন্ত্রী শেখ মুজিবের নির্দেশে মন্ত্রীত্ব হারান। জনাব তাজুদ্দিন এক বিবৃতিতে বলেন, “জাতির বৃহত্তর স্বার্থে তিনি কোন বিতর্ক সৃষ্টি করতে চান না।” ঢাকার এবং বিদেশী সাংবাদিকদের মতে স্বাধীনতা যুদ্ধে প্রত্যক্ষ ভূমিকা পালন করায় জনাব তাজুদ্দিন আহমদের যে ইমেজ গড়ে উঠে তা পাকিস্তানে আটক শেখ মুজিবর রহমান সহ্য করতে পারছিলেন না। তাছাড়া মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানে আটক শেখ মুজিবের চেয়ে স্বাধীনতার প্রশ্নকে বড় করে দেখার জন্য বেগম মুজিবও তাজুদ্দিনকে সহ্য করতে পারতেন না বলে জানা যায়। তাজুদ্দিন সম্পর্কে সরকার পক্ষ থেকে প্রচার চালানো হয় যে, তিনি অর্থমন্ত্রী থাকাকালে দেশের অর্থনীতি ধ্বংসের পথে চলে যায়। তাজুদ্দিন আহমদ বাকশালের কেন্দ্রিয় কমিটি থেকেও পরবর্তিতে বাদ পড়েন।

২৯শে অক্টোবর সারাদেশে ধর্মঘট নিষিদ্ধ ঘোষণা করা হয়। একই দিন মজুতদারী আর কালোবাজারীর দায়ে আওয়ামী লীগের আর একজন সংসদ সদস্য গ্রেফতার হন। ৩০ তারিখে লবন মজুতের জন্য আওয়ামী লীগের এমপি ডঃ শামসুদ্দিন আহমদকে গ্রেফতার করা হয়।

এ অবস্থায় মৌলিক অধিকার সংরক্ষণ ও আইন সাহায্য কমিটির উদ্যোগে ১লা নভেম্বর ১৯৭৪ বায়তুল মোকাররম প্রাঙ্গনে শিক্ষক, আইনজীবি, চিকিৎসক, লেখক, সাংবাদিক, সাংস্কৃতিক কর্মী, চিত্রশিল্পী ও ছাত্রসহ বিভিন্ন পেশায় নিযুক্ত ব্যক্তিরা বাংলাদেশের বর্তমান মন্বন্তর প্রতিরোধের জন্য আন্দোলন গঠনের উদ্দেশ্যে এক বিরাট সমাবেশে যোগদান করেন। বাংলাদেশের স্বাধীনতার পর বুদ্ধিজীবিদের এত বিরাট সমাবেশ ইতিপূর্বে আর অনুষ্ঠিত হয়নি। ‘মৌলিক অধিকার সংরক্ষণ ও আইন সাহায্য কমিটির’ সভাপতি সিকান্দার আবু জাফরের সভাপতিত্বে অনুষ্ঠিত দুই ঘন্টার উপর এ অনুষ্ঠানে বক্তৃতা করেন এডভোকেট মির্জা গোলাম হাফিজ, ডঃ আহমদ শরীফ, মাধ্যমিক শিক্ষক সমিতির সম্পাদক জয়নাল আবেদীন, ব্যারিষ্টার মওদুদ আহমেদ, এনায়েত উল্লাহ খান, কামরুন্নাহার লাইলী, নিজামুদ্দিন আহমদ, মহিউদ্দিন আলমগীর, মাধ্যমিক শিক্ষক সমিতির মুহাম্মদ জাকারিয়া এবং বদরুদ্দিন উমর। সমাবেশে বিদ্যমান মন্বন্তর পরিস্থিতি ও মৌলিক আধিকার সম্পর্কে ১৭টি প্রস্তাব গৃহিত হয়। সমাবেশের পর বায়তুল মোকাররম প্রাঙ্গন থেকে একটি মিছিল বের হয়ে শহীদ মিনার পর্যন্ত যায় এবং সেখানেই সমাবেশের কর্মসূচী শেষ হয়। সমাবেশে গৃহিত প্রস্তাববলীর বিবরণ:-<br />
১৯৭৪ সালের ১লা নভেম্বর বায়তুল মোকাররম প্রাঙ্গনে অনুষ্ঠিত মন্বন্তরের গৃহিত প্রস্তাবে বলা হয় যে, এই মন্বন্তরের ব্যাপকতা ও ভয়াবহতা ১৯৪৩ সালের মন্বন্তরের ব্যাপকতা ও ভয়াবহতাকেও অতিক্রম করেছে এবং এই মম্বন্তর, বন্যা বা প্রাকৃতিক দুর্যোগের ফলে সৃষ্টি হয়নি বরং শাসকশ্রেণী ও তাদের সহযোগীদের গণবিরোধী নীতি ও কর্মকান্ডেরই প্রত্যক্ষ পরিণতি। সমাবেশের প্রস্তাবে এই মন্বন্তরকে ‘প্রায় দুর্ভিক্ষাবস্থা’ বলে বর্ণনা না করে একে মন্বন্তর বলে ঘোষণার জোর দাবি জানানো হয়। প্রস্তাবে বৈদেশিক সাহায্যের একটি শ্বেতপত্র ও চোরাচালানের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়।

সমাবেশের প্রস্তাবে সর্বদলীয় রিলিফ কমিটি গঠনে সরকারের বিরোধিতার নিন্দা করে অবিলম্বে একটি সর্বদলীয় রিলিফ কমিটি গঠন করার দাবি জানানো হয় এবং এ ব্যাপারে বিরোধী দলসমূহের প্রতি উদ্যোগী ভূমিকা গ্রহণের আহ্‌বান জানানো হয়। এছাড়াও রেশনিং এলাকা সম্প্রসারন ও টেষ্ট রিলিফ চালু করার দাবি জানানো হয়। সমাবেশের প্রস্তাবে লঙ্গরখানার সংখ্যা বৃদ্ধি এবং সেখানে নির্যাতন বন্ধ করার দাবি জানানো হয়। মন্বন্তর প্রতিরোধ আন্দোলন সমাবেশে রেডক্রসের চেয়ারম্যান হিসাবে সুপ্রীম কোর্টের একজন বিচারপতিকে নিয়োগ করার দাবি জানানো হয়। রাজনৈতিক নির্যাতন বন্ধ ও মিথ্যা মামলায় আটক ও বিনা বিচারে আটক রাজনৈতিক বন্দীসহ সকল রাজবন্দীর মুক্তির দাবি জানানো হয়।

পরবর্তিকালে বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী হিসেবে ১৯৭৪ সালের দুর্ভিক্ষের সময় আওয়ামী লীগ সরকার ও সরকারি দলের নেতা-সদস্যদের রিলিফ চুরির ও চোরাচালানের বিবরণ দিতে গিয়ে ১৩ই আগষ্ট ১৯৯২ সালে সংসদে বলেছিলেন, “রিলিফ চুরি ও চোরাচালানের মাত্রা এতটা বৃদ্ধি পেয়েছিল আওয়ামী শাসনামলে যে তদানীন্তন রাষ্ট্রপ্রধানকে বলতে হয়েছিল, ‘আমার কম্বলটা কোথায়??’ ”(২১শে আগষ্ট ১৯৯২ বিচিত্রায় প্রকাশিত)।

সেই সময় বিরোধী দলীয় নেত্রী হিসেবে শেখ হাসিনা সংসদে উপস্থিত ছিলেন কিন্তু ঐ বক্তব্যের বিরোধিতা করা তার পক্ষে সম্ভব হয়নি। তিক্ত সত্যকে গলঃধরণ করে তাকে নিশ্চুপ হয়ে বসে থাকতে হয়েছিল বাধ্য হয়ে অসহায়ের মত।
read more

Tuesday, May 24, 2011

পাহাড়ী রাজাকারদের কেন বিচার হবে না?

আদিবাসী রাজাকারদের কেন বিচার হবে না

১৯৭১ সালের বাংলাদেশের স্বাধীনতাবিরোধী, মুক্তিযুদ্ধবিরোধী, যুদ্ধাপরাধী আদিবাসী রাজাকারদের কথা আমাদের নতুন প্রজন্ম জানেই না। আর এই সুযোগে আদিবাসী রাজাকাররা বহাল তবিয়তেই আছে। দুঃখের হলেও সত্যি, রাজাকাররা এবং তাদের বংশধররা স্বাধীন বাংলাদেশের প্রতিনিধি হিসেবে জাতিসংঘেও পৌঁছে গেছে, যা জাতি হিসেবে আমাদের জন্য লজ্জাজনক। আমরা আদিবাসী যুদ্ধাপরাধী রাজাকারদের বিচার করতে পারিনি কিন্তু তাদের পুরস্কৃত করে স্বাধীন বাংলাদেশের প্রতিনিধি করা কি অপমানের নয়?

ব্রিটিশরা ১৮৬০ সালে পার্বত্য চট্টগ্রাম দখল করে নেয় এবং ১৮৮১ সালে সমগ্র জেলাকে তিনটি সার্কেলে বিভক্ত করে। মুক্তিযুদ্ধের সময়ে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে তিন সার্কেলে তিন রাজা ছিলেন। তাদের মধ্যে ছিলেন চাকমা রাজা ত্রিদিব রায়, বোমাং রাজা অং শৈ প্র“ চৌধুরী এবং মানিকছড়ির মং রাজা মং প্রু চাঁই চৌধুরী বা (মং প্রু সাইন )। মানিকছড়ির রাজা ছাড়া অন্য দুই রাজাই ছিলেন যুদ্ধাপরাধী।

চাকমা রাজা ত্রিদিব রায়ের সহযোগিতায় রাঙামাটিতে গণহত্যা চলে। এই সময়ে রাঙামাটি মুক্ত করতে যাওয়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজতত্ত্ব বিভাগের ছাত্র এবং এফ রহমান হলের আবাসিক ছাত্র ইফতেখারসহ ৮-১০ জনের একদল মুক্তিযোদ্ধাকে হত্যা করা হয়।

চাকমা রাজা ত্রিদিব রায় তার বির্তকিত বই The Departed Melody-তে লেখেন, ১৯৭১ সালের ১৬ এপ্রিল সকালে তিনি (রাজা ত্রিদিব রায়) তার ভগ্নিপতি কর্নেল হিউম, ম্যাজিট্রেট মোনায়েম চৌধুরী, মোঃ হজরত আলী এবং আরো কয়েকজন বাঙালি মুসলিম লীগ নেতাসহ চট্টগ্রামের নতুন পাড়ায় অবস্থিত ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সেন্টার-এর পাকিস্তানি কর্মকর্তাদের সঙ্গে দেখা করেন। পাকিস্তানি হানাদারদের সঙ্গে আলোচনার পর সিদ্ধান্ত হয় যে ম্যাজিস্ট্রেট মোনায়েম চৌধুরী এবং রাজা ত্রিদিব রায়ের সঙ্গে আসা আরো কয়েকজন বাঙালি ঢাকা থেকে আসা জুনিয়র অফিসারকে সঙ্গে করে কাপ্তাইয়ে যাবেন। ঠিক সেদিনই বিকেলে কাপ্তাই থেকে সেনাবাহিনীর একটি দল কয়েকটি লঞ্চ এবং স্পিডবোট নিয়ে রাঙামাটি আসে এবং বিনা প্রতিরোধে দখল করে নেয়।

এ ব্যাপারে চট্টগ্রামের বলাকা প্রকাশনী থেকে প্রকাশিত (ফেব্রু-২০১১) ‘পার্বত্য চট্টগ্রামের ইতিহাস’ বইয়ে জামালউদ্দিন লেখেন, ‘...অত্যন্ত দুঃখজনক হলেও সত্য যে, পাক দালাল খ্যাত চিহ্নিত এক উপজাতীয় নেতার (রাজা ত্রিদিব রায়) বিশ্বাসঘাতকতায় ঐ দিনই পাকিস্তানি বর্বর বাহিনী রাঙামাটিতে এসে চুপিসারে অবস্থান নেয়, যা মুক্তিযোদ্ধাদের জানা ছিল না। ভারত প্রত্যাগত মুক্তিযোদ্ধাদের একটি দল রাঙামাটি জেলা প্রশাসকের বাংলোর কাছাকাছি পৌঁছার সাথে সাথে সেখানে ওৎ পেতে থাকা পাকিস্তানি সৈনিকেরা মুক্তিযোদ্ধাদের ধরে ফেলে। এই দলের মধ্যে ছিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র ইফতেখার।’ [পৃষ্ঠা ৩৭৯-৩৮০]

এর আগে রাঙামাটি মহকুমা সদরের এসডিও আবদুল আলী কয়েকজন মুক্তিযোদ্ধাকে সঙ্গে নিয়ে দুটি স্পিডবোটে করে মহালছড়ি থেকে রাঙামাটি আসেন। স্পিডবোটে ছিলেন মুক্তিযোদ্ধা এস এম কালাম, আবদুল শুকুর, শফিকুল ইসলাম, মামুন, সামসুল হক মাস্টার এবং রাঙামাটি হাইস্কুলের তদানীন্তন হেডমাস্টার রহমান আলীর ছেলে ইফতেখার। এর মধ্যে স্বাধীনতার পক্ষে কাজ করার জন্য আবদুল আলীকে রাঙামাটিতে পুলিশ লাইনের এক ব্যারাকে আটক করে রেখে তার শরীরের বিভিন্ন জায়গায় ব্লেড দিয়ে আঁচড় দেয়া হয়েছিল। এরপর সেসব জায়গায় লবণ দেওয়া হয়েছিল। তাছাড়া তাকে একটি জিপের পিছনে বেঁধে টেনে রাঙামাটির বিভিন্ন জায়গায় ঘোরানো হয়েছিল। সূত্র : ‘মুক্তিযুদ্ধে পার্বত্য চট্টগ্রাম’ শরবিন্দু শেখর চাকমা, (অঙ্কুর প্রকাশনী, জানু-২০০৬ পৃষ্ঠা ২৫]।

ইফতেখার ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজতত্ত্ব বিভাগের ছাত্র এবং এফ রহমান হলের আবাসিক ছাত্র। সশস্ত্র যুদ্ধে অংশগ্রহণের জন্য ভারত থেকে প্রশিক্ষণ নেওয়া প্রথমব্যাচের সদস্য ছিলেন তিনি। তার বাবা যেহেতু রাঙামাটি স্কুলের হেডমাস্টার, তাই রাঙামাটি গিয়ে বাড়ির সবাইকে দেখবেন এবং যুদ্ধ করে তাদের মুক্ত করে আনবেন এমন ইচ্ছায় সে টগবগ করছিলেন তিনি। নিজের ছাত্র ইফতেখার সম্পর্কে ‘আমার একাত্তর’ (সাহিত্য প্রকাশন, ফেব্র“ ১৯৯৭, পৃষ্ঠা ৪৮) বইতে অধ্যাপক আনিসুজ্জামান লিখেছেন এই কথা।

রাজা ত্রিদিব রায় মুক্তিযুদ্ধের প্রথম থেকে বাংলাদেশের বিরোধিতা করেছেন। বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের অধীনে বের হওয়া হাসান হাফিজুর রহমান সম্পাদিত ‘বাংলাদেশের মুক্তিযুদ্ধের দলিলপত্র’ (সশস্ত্র সংগ্রাম-১) নবম খ-ের (জুন ২০০৯) ৯৩ পৃষ্ঠায় মে. জে. মীর শওকত আলী (বীর উত্তম) লেখেন : ‘চাকমা উপজাতিদের হয়ত আমাদের সাহায্যে পেতাম। কিন্তু রাজা ত্রিদিব রায়ের বিরোধিতার জন্য তারা আমাদের বিপক্ষে চলে যায়।’ অন্যদিকে ১৯৭১ সালে পার্বত্য চট্টগ্রামের জেলা প্রশাসক বর্তমান উপদেষ্টা এইচ টি ইমাম তার বই ‘বাংলাদেশ সরকার ১৯৭১’-এর (মার্চ ২০০৪) ২৬০ পৃষ্ঠায় লেখেন : ‘চাকমা রাজা ত্রিদিব রায় প্রথম থেকেই নির্লিপ্ত এবং গোপনে পাকিস্তানিদের সাথে যোগাগোগ রাখছেন।’

চাকমা রাজা ত্রিদিব রায়ের স্বাধীনতাবিরোধিতার আরো নমুনা আমরা পাই বাংলা একাডেমী থেকে বের হওয়া লে. কর্নেল কাজী সাজ্জাদ আলী জহিরের (বীর প্রতীক) বই ‘মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন আফতাব কাদের বীরউত্তম’-এ (ডিসে. ২০০৮)। বইটির ৬৩ পৃষ্ঠায় তিনি লেখেন : ‘মার্চ মাসের প্রথম থেকেই রাজা ত্রিদিব রায় এবং মানবেন্দ্র নারায়ণ লারমা কোনো কারণে মুক্তিকামী বাঙালিদের কাছ থেকে দূরত্ব বজায় রেখে চলতেন।’ আফসান চৌধুরী তার বই ‘বাংলাদেশ ১৯৭১ : প্রথম খ-’-এর ৪১৩ পৃষ্ঠায় (ফেব্র“. ২০০৭, মাওলা ব্রাদার্স) লেখেন : ‘পূর্বপাকিস্তানের জন্য নির্ধারিত ১৬২টি আসনের মধ্যে আওয়ামী লীগ পার্বত্য চট্টগ্রাম এবং ময়মনসিংহের একটি আসন ছাড়া বাকি ১৬০টি আসনই লাভ করে। ময়মনসিংহ-৮ আসনে পিডিপি নেতা নুরুল আমিন এবং পার্বত্য চট্টগ্রামে স্বতন্ত্র প্রার্থী চাকমা রাজা ত্রিদিব রায় আওয়ামী লীগের প্রার্থীর সাথে প্রতিদ্বন্দ্বিতা করে বিজয়ী হন।’

‘ত্রিদিব রায় জাতীয় পরিষদ র্নিবাচনে আওয়ামী লীগ প্রার্থী চারু বিকাশ চাকমার প্রতিদ্বন্দ্বী ছিলেন, যে আসনে আওয়ামী লীগ পরাজিত হয়’ বলছেন মে. জে. (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বীর প্রতীক তার ‘পার্বত্য চট্টগ্রাম শান্তি প্রক্রিয়া ও পরিবেশ পরিস্থিতি মূল্যায়ন’ বইয়ের (ফেব্র“. ২০০১, মাওলা ব্রাদার্স) ৭৭ পৃষ্ঠায়।

‘বাঙালির জাতীয়তাবাদী সংগ্রাম মুক্তিযুদ্ধে চট্টগ্রাম’ বইয়ে ডা. মাহফুজুর রহমান (মার্চ ১৯৯৩, পৃষ্ঠা ৪৬৭) লেখেন, ‘রাজা ত্রিদিব রায়, এস টি হোসেন প্রমুখের নেতৃত্বে রাঙামাটি মুসলিম লীগ তার রাজনীতি চালিয়ে যায়।’ তপন কুমার দে সম্পাদিত ‘আদিবাসী মুক্তিযোদ্ধা’ (ফেব্র“. ২০১০, অন্বেষা প্রকাশন) বইয়ের ৫৩ পৃষ্ঠায় বলা হয়েছে রাজা ত্রিদিব রায় ১৯৭১ সালে পাকিস্তানের পক্ষ নেন। অন্যদিকে আইয়ুব হোসেন এবং চারু হক-এর বই ‘মুক্তিযুদ্ধে আদিবাসী’র (ফেব্র“ ২০০৮, ঐতিহ্য) ৮২ পৃষ্ঠায়ও রাজা ত্রিদিব রায়ের স্বাধীনতা-বিরোধিতায় প্রমাণ তুলে ধরা হয়েছে।

রাজা ত্রিদিব রায় মনে করতেন পূর্ব পাকিস্তান স্বাধীন হবে না, যদি ভারত পাকিস্তানকে যুদ্ধে পরাস্ত করতে না পারে। আর ভারত পাকিস্তানকে পরাস্ত করতে পারবে না, কারণ পাকিস্তানের সঙ্গে চীন এবং আমেরিকা রয়েছে। তারা কোনোদিন পাকিস্তানকে ভারতের কাছে পরাজিত হতে দেবে না। সূত্র : ‘মুক্তিযুদ্ধে পার্বত্য চট্টগ্রাম’, শরবিন্দু শেখর চাকমা (জানু. ২০০৬, অঙ্কুর প্রকাশনী, পৃষ্ঠা ৩১)।

এছাড়া চাকমা রাজপরিবার চিরদিনই মুক্তিযুদ্ধের পক্ষশক্তির বিরুদ্ধে থেকেছে। বিচারপতি সায়েম দেশের প্রধান সামরিক আইন প্রশাসক এবং রাষ্ট্রপতি হবার পর তিনি রাজা ত্রিদিব রায়ের মা বিনীতা রায়কে তার অন্যতম উপদেষ্টা করেন। সূত্র : ‘মুক্তিযুদ্ধে পার্বত্য চট্টগ্রাম’, শরবিন্দু শেখর চাকমা (জানু. ২০০৬, অঙ্কুর প্রকাশনী, পৃষ্ঠা ৩৫)।

রাজা ত্রিদিব রায় মুক্তিযুদ্ধের শেষ পর্যায়ে পাকিস্তানে চলে যান এবং বাংলাদেশে স্বাধীন হলে আর দেশে ফিরে আসেননি। তিনি এখনও পাকিস্তানে আছেন। পার্বত্য চট্টগ্রাম বিষয়ে নিয়ে মাঝেমধ্যে লেখালেখি করেন। করাচি থেকে প্রকাশিত বিখ্যাত ইংরেজি দৈনিক ‘ডন’ (DAWN) পত্রিকার ৮ অক্টোবর ২০০০ সংখ্যায় তিনি ‘চিটাগাং হিল ট্র্যাক্ট : লেট জাস্টিস বি ডান’ শিরোনামে একটি নিবন্ধ লেখেন। (ইব্রাহিম, পৃষ্ঠা-৭৮)। মুক্তিযুদ্ধের শেষের দিকে নভেম্বর মাসের ১২ তারিখ তাকে ইসলামাবাদ নিয়ে যাওয়া হয় এবং কয়েক দিন পর তাকে পাক সরকারের বিশেষ প্রতিনিধি হিসেবে প্রথম শ্রীলংকা, পরে বার্মা (এখন মায়ানমার), থাইল্যান্ড প্রভৃতি বৌদ্ধ রাষ্ট্রে পাকিস্তানের পক্ষে প্রচারণা চালানোর জন্য পাঠানো হয়। (শরবিন্দু শেখর চাকমা, পৃষ্ঠা ৪১)।

উইকিপিডিয়ার সূত্র মতে, বাংলাদেশের অধিবাসী কিন্তু পাকিস্তানের নাগরিক হিসেবে গোলাম আযমের পরই আছেন রাজা ত্রিদিব রায়। তিনি বর্তমানে ফেডারেল মন্ত্রী হিসেবে ইসলামাবাদে বাস করছেন এবং সেখানকার বুড্ডিস্ট সমাজকে নেতৃত্ব দিচ্ছেন। তিনি আর্জেটিনা ও শ্রীলংকায় পাকিস্তানের রাষ্ট্রদূত হিসেবেও কাজ করেছেন।

অন্য যুদ্ধাপরাধী বোমাং সার্কেলের রাজা অং শৈ প্র“ চৌধুরীও ছিলেন স্বাধীনতাবিরোধী যুদ্ধাপরাধী। প্রাদেশিক পরিষদ সদস্য ও মন্ত্রী এই রাজা পাকিস্তানের পক্ষাবলম্বন করেন এবং হানাদার বাহিনীর সক্রিয় সদস্য ছিলেন। তিনি ১৯৬৫ সালে মুসলিম লীগের টিকিটে প্রাদেশিক পরিষদ সদস্য নির্বাচিত হয়ে পাকিস্তান সরকারের মন্ত্রিসভায়ও যোগ দিয়েছিলেন। তার পরিবারের লোকজনও পাকিস্তানের পক্ষ অবলম্বন করে। তবে বোমাং রাজা অং শৈ প্র“ চৌধুরী স্বাধীনতার পর জেলে বন্দি হন। (ইব্রাহিম পৃ. ৭৮)। হাসান হাফিজুর রহমান সম্পাদিত ‘বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ দলিলপত্র’, সপ্তম খ-ের (জুন ২০০৯) ৫৪০ পৃষ্ঠায় আছে, ‘পাকিস্তান সরকারের তৎকালীন মন্ত্রিসভায় একজন সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতিনিধি হিসেবে মনোনীত হন বোমাং রাজা অং শৈ প্র“ চৌধুরী । প্রদেশের মনোনীত সংখ্যালঘু মন্ত্রী অং শৈ প্র“ অন্য সবার সাথে শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত হতে পারেননি। কারণ তিনি চট্টগ্রাম থেকে ঢাকা আসার জন্য নির্দিষ্ট বিমানে আরোহণ করতে পারেননি।’ ‘তাকে বন, সমবায় ও মৎস্য দফতরের দায়িত্ব দেয়া হয়। তিনি সংখ্যালঘু বিষয়ও দেখাশোনা করেছেন।’

চাকমা রাজা ত্রিদিব রায় এবং বোমাং রাজা অং শৈ প্র“ র নাম বাংলাদেশে বিভিন্ন সময়ে তৈরি যুদ্ধপরাধীর তালিকায় রয়েছে। আইন ও সালিশ কেন্দ্রর বই ‘যুদ্ধাপরাধ’-এর (ফেব্রু ২০০৮) ৮১ পৃষ্ঠায় এই দুই রাজার নাম জ্বলজ্বল করছে তাদের সেই সময়ের সহযোগী গোলাম আযম, আলী আহসান মুজাহিদ বা ফজলুল কাদের চৌধুরীর নামের পাশে। অন্যদিকে ডা. এম এ হাসানের বই ‘যুদ্ধাপরাধীর তালিকা ও বিচার প্রসঙ্গ’তেও (ফেব্র“. ২০০৯, তাম্রলিপি, পৃষ্ঠা ১৫২) আছে দুই রাজাকার রাজার নাম। তাদের রাজাকার নম্বর ৯৪৮ এবং ৯৫২ :

948. Mr. Raja Tridiv Roy, Father Late Raja Nalinakhya Roy, Village Rajbari Rangamati, Thana Kotwali, Chittagong.
952. Mr. Aung Shwe Prue Chowdhury, Father Thwi Aung Prue, Village Bandarban, Bandarban, Bandarban.

শুধু রাজা নয়, চাকমা যুবকেরা বাংলাদেশের বিরুদ্ধে সরাসরি অবস্থান নেন এবং সিভিল আর্মড ফোর্স (বা সিএএফ) অথবা রাজাকার বাহিনীতে যোগ দেন। চাকমা যুবকদের রাজাকার বাহিনীতে প্রশিক্ষণ নেওয়া প্রসঙ্গে মে. জে. (অব.) সৈয়দ মুহাম্মদ ইব্রাহিম বীর প্রতীক তার ‘পার্বত্য চট্টগ্রাম শান্তি প্রক্রিয়া ও পরিবেশ পরিস্থিতি মূল্যায়ন’ বইয়ের ৭৭ পৃষ্ঠায় লেখেন : ‘উপজাতীয় যুবকদের কিছুসংখ্যক মুক্তিযুদ্ধে যোগ দিলেও অধিকাংশই পকিস্তান সেনাবাহিনী কর্তৃক গঠিত সিভিল আর্মড ফোর্স বা সিএএফ (রাজাকার বাহিনী হিসেবে পরিচিত)-এ যোগ দিয়ে মুক্তিযুদ্ধবিরোধী তৎপরতায় অংশ নেয়। তৎকালীন রাজাকার বাহিনীতে চাকমাদের সংখ্যাই বেশি ছিল। অনেকেই বেতন এবং অস্ত্রের লোভে সিএএফে যোগ দেয়। রাজা ত্রিদিব রায় তার সার্কেলে বিভিন্ন এলাকায় গিয়ে গিয়ে জনগণকে পাকিস্তানি বাহিনীকে সহায়তা করার জন্য প্রচারণা চালাতে থাকেন। চাকমা যুককেরা রাঙামাটি, খাগড়াছড়ি, পানছড়ি প্রভৃতি এলাকায় স্থাপিত পাকিস্তানি ট্রেনিং ক্যাম্পে প্রশিক্ষণ গ্রহণ করে। উপজাতিদের জন্য বিশেষ প্রশিক্ষক হিসেবে ছিলেন রাজশাহী বিভাগ থেকে পালিয়ে আসা ইপিআরের হাবিলদার মি. নলিনী রঞ্জন চাকমা এবং হাবিলদার মি. অমৃতলাল চাকমা। এরা প্রশিক্ষণের পাশাপাশি দোভাষীর কাজও করতেন। উপজাতি যুবকেরা টেনিং ক্যাম্প ৩০৩ রাইফেল, কারবাইন, স্টেনগান, এল এম জি চালনার প্রশিক্ষণ গ্রহণ করতেন।’ আফসান চৌধুরী লিখেছেন (বাংলাদেশ ১৯৭১ : প্রথম খণ্ড, ফব্রে“. ২০০৭, মাওলা ব্রাদার্স, পৃষ্ঠা ৪৩২) : ‌‌‌‌‘আদিবাসী অধ্যুষিত পার্বত্য চট্টগ্রামে মিজো এবং চাকমা আদিবাসী পাকসৈন্যদের সাহায্য করে’।

তবে আদিবাসী চাকমা রাজাকারদের নিয়ে সবচেয়ে মজার দুটি উদাহরণ পাওয়া যায়। তপন কুমার দে সম্পাদিত বই ‌‘আদিবাসী মুক্তিযোদ্ধা’ (ফেব্র“-২০১০, পৃষ্ঠা ৫৩) এবং তার দু বছর আগে প্রকাশিত আইয়ুব হোসেন ও চারু হকরে বই ‌‘মুক্তিযুদ্ধে আদিবাসী’তে (ফেব্র“. ২০০৮ পৃষ্ঠা ৮৩) লেখক-সম্পাদক তনিজন একটি শব্দও পরিবর্তন না করে লেখেন, ‘মুক্তিযুদ্ধে অংশগ্রহণ থেকে বঞ্চিত হয়ে পরবর্তীকালে এদের (চাকমাদের ) মধ্যে কেউ কেউ হতাশাগ্রস্ত হয়ে ও পাকসেনার ইন্ধনে সিভিল আর্মড ফোর্স অথবা রাজাকার বাহিনীতে যোগ দেন।’

কিন্তু প্রশ্ন হলো, দেশ স্বাধীন করতে আসা কোনো মুক্তিসেনা কি হতাশ হয়ে শক্রপক্ষের থেকে প্রশিক্ষণ নিয়ে নিজ দলের উপর সশস্ত্র হামলা চালাতে পারে বা প্রশিক্ষণও কি নিতে পারে? যদি পারেও তাহলে তাদের সবারই কি স্বাধীন বাংলাদেশ বিচার হওয়া বাধ্যতামূলক নয়?

এই যুদ্ধাপরাধীদের বংশধররা বংশপরম্পরায় বাংলাদেশের বিরোধিতা করে আসছে। বর্তমান আমরা তাদেরই আবার দেশের প্রতিনিধি বানিয়েছি বিশ্বদরবারে, জাতিসংঘে। যুদ্ধাপরাধী চাকমা রাজা ত্রিদিব রায় এবং বিচারপতি সায়েমের উপদেষ্টা ত্রিদিব রায়ের মা বিনীতা রায়ের বংশধর এবং উত্তরাধিকারী দেবাশীষ রায় বিগত তত্ত্বাবধায়ক সরকারের পরিবেশ ও বন মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন। নিজামী ও মুজাহিদের মতো তার গাড়িতেও বাংলাদেশের পতাকা উড়েছে। তিনি সম্প্রতি মেক্সিকোর কানকুনে শেষ হয়ে যাওয়া জাতিসংঘের জলবায়ু সম্মেলনে বাংলাদেশ সরকারের প্রতিনিধি দলের পক্ষে কাজ করেছেন। জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক সংগঠন ইউএনএফসিসিসি (UNFCCC) এবং ইউ এন পার্মানেন্ট ফোরাম অন ইনডিজিনাস ইস্যুর বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন। (সূত্র : প্রথম আলো, ০২ জানুয়ারি ২০১১)

রাজাকার ফজলুল কাদের চৌধুরীর পুত্র হিসেবে সালাউদ্দিন কাদের চৌধুরী যদি ওআইসির (ঙওঈ) মহাসচিব পদের জন্য নির্বাচন করে দেশের ভাবর্মূতি নষ্ট করতে পারে তাহলে কেন ত্রিদিব রায়ের মতো প্রমাণিত রাজাকারের পুত্র বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে? এখন তো মুক্তিযুদ্ধের আদর্শে উজ্জীবিত সরকার। তাদের অপরাধের কেন বিচার হবে না?

অন্যদিকে মুক্তিযুদ্ধে একমাত্র সরাসরি অংশগ্রহণকারী মানিকছড়ির মং সার্কেলের রাজা মং প্রু চাঁই চৌধুরী বা (মং প্রু সাইন) মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। যুদ্ধে তিনি প্রায় সর্বস্বান্ত হন। স্বাধীন দেশে এ রাজার কোনো উপাধি মিলেনি। তিনি বা তার উত্তরাধিকারীরা দেশের উপদেষ্টা বা বিশ্বের দরবারে দেশের প্রতিনিধি হতে পারেননি। জাতিসংঘে কোনো বিষয়ে প্রতিনিধি হতে পারেনি। অথবা জাতিসংঘে বাংলাদেশের প্রতিনিধি হতে পারেনি স্বাধীনতাযুদ্ধে সশস্ত্র প্রতিরোধে অংশগ্রহণকারী কোনো আদিবাসী যোদ্ধা।

হায় সেলুকাস! সত্যিই বিচিত্র এ দেশ।

Saturday, May 21, 2011

নিঝুম দ্বীপ ভ্রমন - ২

নিঝুম দ্বীপ বাংলাদেশের একটি ছোট্ট দ্বীপ। নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার অর্ন্তগত নিঝুম দ্বীপ। একে 'দ্বীপ' বলা হলেও এটি মূলত একটি 'চর'। নিঝুম দ্বীপের পূর্ব নাম ছিলো চর-ওসমান। ওসমান নামের একজন বাথানিয়া তার মহিষের বাথান নিয়ে প্রথম নিঝুম দ্বীপে বসত গড়েন। তখন এই নামেই এর নামকরণ হয়েছিলো। পরে হাতিয়ার সাংসদ আমিরুল ইসলাম কালাম এই নাম বদলে নিঝুম দ্বীপ নামকরণ করেন। মূলত বল্লারচর, চর ওসমান, কামলার চর এবং চুর মুরি- এই চারটি চর মিলিয়ে নিঝুম দ্বীপ। প্রায় ১৪,০০০ একরের দ্বীপটি ১৯৫০ খ্রিস্টাব্দের দিকে জেগে ওঠে। ১৯৭০ খ্রিস্টাব্দের আগ পর্যন্ত কোনো লোকবসতি ছিলো না, তাই দ্বীপটি নিঝুমই ছিলো। বাংলাদেশের বনবিভাগ ৭০-এর দশকে বন বিভাগের কার্যক্রম শুরু করে। প্রথমে পরীক্ষামূলকভাবে চার জোড়া হরিণ ছাড়ে। নিঝুম দ্বীপ এখন হরিণের অভয়ারণ্য। ১৯৯৬ খ্রিস্টাব্দের হরিণশুমারি অনুযায়ী হরিণের সংখ্যা ২২,০০০। নোনা পানিতে বেষ্টিত নিঝুম দ্বীপ কেওড়া গাছের অভয়ারণ্য। ম্যানগ্রোভ বনের মধ্যে সুন্দরবনের পরে নিঝুম দ্বীপকে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম ম্যানগ্রোভ বন বলে অনেকে দাবী করেন।
-----------------------------------------------------------------------
নিঝুম দ্বীপে ভ্রমন করার ইচ্ছে আমার অনেক দিনের, তাই ভ্রমন বাংলাদেশ ট্রাভেলিং ক্লাব আয়োজিত সুযোগটা হাত ছাড়া করলাম না । এবার দেখুন নিঝুম দ্বীপের ফটো ব্লগ

নিঝুম দ্বীপে আমাদের ক্যাম্প করার জন্য যেখানে জায়গা নির্ধারিত হয়েছিল, ইহা একটি সাইক্লোন সেন্টার এবং হাইস্কুল । নিচে আমাদের তাবু ।

তাবুতে থাকা যে কতো মজার এই হাসি দেখে নিশ্চয়ই বুঝতে কারো অসুবিধা হবার কথা নয় ।

সকালে উঠিয়া আমি মনে মনে বলি, কি বলি আমি নিজেও জানিনা ;)

এপার ভাঙ্গে, উপার গড়ে এইতো নদীর খেলা, নিঝুম দ্বীপের এই পারটা ভাঙছে........

এই পাড়টা নতুন করে ঘরছে.......

নিঝুম দ্বীপের বাড়ি-ঘর গুলো এমনি, বিভিন্ন সবজি গাছ বেষ্টিত ছনের ঘরের আধিক্য

নিঝুম দ্বীপের মাঝি......

ভাববেন আবার এই রাখালিনি নিঝুম দ্বীপের, এই সখের রাখালিনি আমাদের সঙ্গী:D

এই দ্বীপের যেদিকে তাকাবেন শুধুই সবুজ, আর এই সবুজের মাঝে খেজুর গাছের আধিক্যটা সত্যিই চোখে পড়ার মতো ।

বনের উদ্দেশ্যে আমাদের পথচলা, কারণ ওখানে না গেলে এই দ্বীপের প্রধান আকর্ষণ হরিণ তো আর দেখা যাবে না ।

affiliate program

EARN INCOME FROM YOUR WEBSITE

Turn your valuable web site traffic into income. Work online and join our free money making affiliate program. We offer the most pay-per-click rate to help maximize your cash stream.

Join our income making program absolutely free and 100% risk free.

Sign Up...

A steady income generator

Imagine running of a something that never failed to provide you with cash-flow. A earning money program so amazingly profitable that you never had to look for job ever again!Income while you sleep

CASH WHILE YOU SLEEP

Earn $1,000... $2,000... $5,000...

Turn your website visitors into cash!
You get money for every visitor that clicks on our advertizing. Our goal is to enable you to make as much as possible from your site. We pay monthly, either by check, or through PayPal.

Begin collecting steady partner commissions

Our money making program really can make you income on the same day. Start receiving steady partner revenue with almost no effort at all. This is a serious revenue opportunity, the chance for you to build a steady, reliable, long-time profitable business.

Savings Highway Dream Team Member Site Savings Highway Dream Team Member Site