প্রথমেই এই প্রবন্ধে কি নিয়ে আলোচনা করা হবে জেনে রাখা ভালো।ক্যাডেট কলেজে প্রতিনিয়ত বেশ কিছু উদ্ভট শব্দ ব্যবহৃত হয়।ক্যাডেট কলেজের বাইরে এদের কোন অর্থ নেই। আজ সেরকম কিছু শব্দের সাথে আপনাদের পরিচয় করিয়ে দেব।
শানঃ ‘সাবধান’ এর শর্ট ভার্সন। সিনিয়রের সাথে কথা বলার সময়, সিনিয়রের পাশ দিয়ে যাবার সময়, সিনিয়র স্কোয়াড বা ফর্মের পাশ দিয়ে যাবার সময় শান হইতেই হবে।
Yes/No Please : সিনিয়রের সাথে কথা বলার সময় প্রতিটা বাক্যের পরে এই কথা টুকু যোগ করতে হয়। একটা উদাহরণ দেয়া যাক,
সিনিয়রঃ অই Fucken
জুনিয়রঃ Yes Please!
সিনিয়রঃ নাম কি?
জুনিয়রঃ সালেহ Yes Please!
সিনিয়রঃ গার্লফ্রেন্ড আছে?
জুনিয়রঃ No Please!
সিনিয়রঃ কি ছিঁড়সো সারাজীবন?
জুনিয়রঃ কিছু না Yes Please!
সিনিয়রঃ Move!
জুনিয়রঃ Thank You (মুখ দিয়ে আরেকটু হলেই Yes Please বেরিয়ে যাচ্ছিল)
Meet : সিনিয়র যদি জুনিয়রের সাথে দেখা করতে চায় তবে তাকে Meet দেয়। Meet করার নির্দিষ্ট কিছু সময় আছে।
ক. আফটার PT/Parade
খ. আফটার লাঞ্চ
গ. আফটার গেমস
ঘ. আফটার প্রেপ
Meet করার সাধারণ নিয়ম হল, জুনিয়র নির্দিষ্ট সময়ে সিনিয়রের রুমের ডান বা বামপাশের দরজার পিছনে দাঁড়িয়ে পারমিশন চাইবে, “May I come in, please” । সিনিয়র শুনতে পেলে বলবে, “Come on.” । তারপর ভিতরে ঢুকে মাথা নিচু করে রুমের মিডলাইন বরাবর হেঁটে সিনিয়রের প্লেসের সামনে গিয়ে বলবে, “ অমুক ভাই yes please, মিট দিসিলেন yes please”। অতঃপর সিনিয়র আড়মোড়া ভেঙ্গে বলবেন…
Look Down: মাথা নিচু করতে হবে, থুতনি বুকে লাগবে। এইটা করতে হয়-
ক. সিনিয়রের রুমে ঢুকলে
খ. সামনে সিনিয়র পানিশমেন্ট খাইলে
গ. কোন সিনিয়রের সাথে কথা বলার সময় সে যদি তার সিনিয়রের সাথে কথা বলে
ঘ. কোন সিনিয়রের সাথে কথা বলার সময় সে যদি তার জুনিয়রের (কিন্তু যে Look Down হবে তার সিনিয়র) সাথে কথা বলে
ঙ. কোন সিনিয়র আদেশ করলে
Look Down, Close your eyes: Look Down হয়ে চোখ বন্ধ করতে হবে।
Look Up: Look Down এর সমাপ্তি
Look at your right/left: ডানে/বামে তাকিয়ে থাকতে হবে।
Eye Balls down/up/right/left: মাথা ঘুরানো যাবে না। খালি চোখের মণি নির্দিষ্ট দিকে ঘুরিয়ে রাখতে হবে।
Excuse Me, Please: সিনিয়রের সাথে বা টেবিলে তার প্লেটের সাথে Touch লাগলে Excuse চাইতে হবে। যতক্ষণ না সিনিয়র Move বলবে ততক্ষণই Excuse চাইতে হবে।
Table Arrange: ক্লাস সেভেনে যে skill গুলো আয়ত্ত করতেই হবে তার একটা হল Table Arrange। শুধু এইটা নিয়েই আরেকটা ব্লগ লেখা যাবে বলে এখানে স্কিপ করে গেলাম।
Gather: সাধারণত পানিশমেন্ট দেবার জন্য, কথা বলার জন্য বা ঝাড়ি দেবার জন্য পুরো গ্রুপকে একসাথে Gather দেয়া হয়। গ্রুপ হতে পারে একটা dorm এর সেম ক্লাস, একটা form বা Whole ক্লাস।
Free Night: বৃহস্পতিবার রাতে আমাদের প্রেপ থাকত না। কলেজ থেকে সিনেমা দেখান হত। খাওয়াদাওয়াটাও ছিল জম্পেশ। ঐ রাতের জন্য আমরা সারা সপ্তাহ ধরে Wait করতাম। বহুল আকাঙ্ক্ষিত ঐ রাতের নাম হচ্ছে Free Night। তাছাড়া সরকারি ছুটি থাকলেও Free Night থাকতে পারে, কিন্তু বৃহস্পতিবারের মতো মজা নাই।
Lie Down: বেডে শুয়ে দরজার উলটো দিকে ফিরে চোখ বন্ধ করে শুয়ে থাকতে হবে।
Look this side/ Look their side: যেদিক থেকে আদেশ আসবে সেদিকে/তার উলটো দিকে তাকাতে হবে।
Move: সিনিয়রের সাথে কথা বলা শেষ হলে সিনিয়র বলবে Move! । তার মানে ‘কথা শেষ, যাইতে পার’।
Turn Around: এর দুইটা মিনিং। একটা হচ্ছে জাস্ট উলটা ঘোর। আরেকটা হচ্ছে উলটা ঘুইরা চোখ বন্ধ কর।
Look their side, Close your ears: লনে সিনিয়র পানিশমেন্ট খাইলে সেই শব্দ যেন জুনিয়রের কান পর্যন্ত না পৌছায় তারই জন্য এ ব্যবস্থা।
Termend Sweet: এইটা নিয়া আলাদা একটা ব্লগ লেখার ইচ্ছা আছে। তাই এখন হাত গুটাইয়া বইসা থাকলাম।
হয়ত অনেক কিছু বাদ পইরা গেসে। আপনারা মনে করাইয়া দিলে আমি সংশোধন করতে পারি। আজকের মত টা টা।


No comments:
Post a Comment