আজকাল মানুষ প্রেম করে না, এমন কোনো ইতিহাস নেই। বিশেষ করে ছেলেরা একটু বেশিই করে।
যদি আপনি ছেলে হন, তাহলে জেনে নিন আপনি কতটুকু প্রেমিক।
১. প্রেমিকাকে দেখলেই আপনি কি করেন? ১০
ক) লজ্জায় একেবারে লাল হয়ে যান (২)
খ) তার সঙ্গে কথা বলার চেষ্টা করেন (৩)
গ) তাকে কিস মেরে বসেন (৫)
২. প্রেমিকা আপনার সঙ্গে কথা বললে কী করেন? ১০
ক) তার সামনে থেকে চলে যান। (২)
খ) তাকে জোরে চড় মারেন (৩)
গ) আপনিও তার সঙ্গে কথা বলেন (৫)
৩. প্রেমিকার সঙ্গে তার ভাইদের দেখলে কী করেন? ১০
ক) সাধারণ মানুষের মতো আচরণ করেন (২)
খ) ভয়ে ওইখান থেকে পালান (৩)
গ) তাদের সামনেই শিস দেন (৫)
৪. প্রেমিকা মিসকল দিলে কী করেন? ১০
ক) আপনিও মিসকল দেন (২)
খ) মোবাইল বন্ধ করে দেন (৩)
গ) নগদ কল দেন (৫)
৫. প্রেমিকা চাইনিজ খেতে চাইলে কী করেন? ১০
ক) আজ নয় কাল এমন বলতে থাকেন (২)
খ) ইয়ের কথা বলে পালান (৩)
গ) বলার সঙ্গে সঙ্গে নিয়ে যান (৫)এবার জেনে নিন আপনি কতটুকু প্রেমিক
* যদি আপনার পয়েন্ট ১০-১৬ হয়, তাহলে আপনি তেমন পাক্কা প্রেমিক নন। আরেকটু চেষ্টা করতে হবে। তাহলে আপনি খাঁটি প্রেমিক হতে পারবেন।
* যদি আপনার পয়েন্ট ১৬-২০ হয়, তাহলে আপনি একেবারে খাঁটি প্রেমিক। আর কিছু বলতে চাই না। শুধু বলি, এভাবেই প্রেম করুন আর পকেটের স্বাস্থ্য কমান।
যদি আপনার পয়েন্ট ২১-২৫ হয়, তাহলে আপনি প্রেমিক তো দূরের কথা প্রেম কী জিনিস তা জানেন না। আপনি হলেন ইভটিজার Understand?
এক হালি জোক্স
১ম বন্ধু : তোর প্রেম করার জন্য একটা মেয়ে চয়েজ করেছি।
২য় বন্ধু : মেয়েটি দেখতে কেমন রে?
১ম বন্ধু : মেয়েটি যেমন রূপবতী, তেমন গুণবতী। লম্বা, পরীর মতো দেখতে, লম্বা কেশ, হাঁটু ছুঁই ছুঁই, চোখ দুটো হরিণের মতো।
২য় বন্ধু : আর কী বল না?
১ম বন্ধু : মেয়েটির ৯৯ শতাংশ ঠিক আছে, শুধু একটা বদ-অভ্যাস, সারাক্ষণ হুইল চেয়ারে বসে থাকে।
১ম বন্ধু : তোর জন্য একটা
চাকরি ঠিক করেছি।
২য় বন্ধু : বেতন কত রে?
১ম বন্ধু : মাসে ৪৫ হাজার টাকা।
২য় বন্ধু : খাটনি কি বেশি?
১ম বন্ধু : না তো!
২য় বন্ধু : কাজটা কি রে?
১ম বন্ধু : রেলগাড়ির হেডলাইট নষ্ট, টর্চলাইট নিয়ে গাড়ির সামনে দৌড়াতে হবে। পারবে তো!
মো. মাসুম পারভেজ
পিরিত নিয়ে একগুচ্ছ যৌতুক ইয়ে দুঃখিত, কৌতুক :
১ম বন্ধু : জানিস, ভুয়াটেল মোবাইল কম্পানি রাত ১২টার পর ফ্রি কল ঘোষণা করেছে?
২য় বন্ধু : হ্যাঁ, জানি। তাতে কী হয়েছে?
১ম বন্ধু : কী হয়েছে মানে? সারারাত জেগে চুটিয়ে প্রেম করা যাবে; আহ!
২য় বন্ধু : যাক, খারাপ সব খবরের ভিড়ে এই একটা অন্তত আশার কথা। তোর মতো ফ্রিল্যান্সার রোমিও-জুলিয়েটদের কল্যাণে চোর-ডাকাতদের উত্পাত থেকে বাঁচা যাবে!
২য় ছাগল : অভিজ্ঞতার অভাবে (!)
১ম ছাগল : হুঁ, তা সম্পর্কচ্ছেদ করে কেন?
২য় ছাগল : কেন আবার? ধৈর্যের অভাবে (!)
১ম ছাগল : কিন্তু নতুন করে কেন আবার প্রেমে পড়ে?
২য় ছাগল : স্মরণশক্তি লোপ পাওয়ার ফলে (!)।
১ম বন্ধু : প্রেম, এনগেজমেন্ট রিং, ওয়েডিং রিং। এরপর কী হবে, বল তো?
২য় বন্ধু : সাফারিং (!)।
original post


No comments:
Post a Comment