Wednesday, December 14, 2011

কুইন্সল্যান্ড বিশ্ববিদ্যালয়

by নাআমি


কুইন্সল্যান্ড বিশ্ববিদ্যালয়......

এই বিষয়টি নিয়ে লেখার চিন্তা হটাৎ করেই........

আমার এক কাজিন পড়তে আসবে কুইন্সল্যান্ডে তাই জানতে চেয়ে কল দিল যে মোট কয়টি বিশ্ববিদ্যালয় এখানে, কোন বিশ্ববিদ্যালয় সবচেয়ে ভাল, থাকা-খাওয়ার ব্যবস্থা কেমন ইত্যাদি।

চট করে মাথায় এল একটা পোস্ট দেবার, হয়তো অনেকেরই এই বিষয়টি নিয়ে জানবার আছে !

যদিও গুগল মামা আছেন সমস্ত খবরের জন্যই তবুও ভাবলাম আমিও সেয়ার করি যতটুকু জানি সেসব নিয়ে:)

এখানে দুরকম ভাবে ভর্তি হওয়া যায়, এক হলো, ইন্টার্ন্যাশনাল স্টুডেন্ট হিসেবে আর এক হলো যারা পারমান্যান্ট রেসিডেন্স/ সিটিজেন এখানাকার অথবা নিউজিল্যান্ডের।

ইন্টার্ন্যাশনাল স্টুডেন্ট দের ভর্তি ফি বেশী আর ন্যাশনাল দের লোন পাবার ব্যবস্থা আছে, আর ভাল রেজাল্ট করতে পারলে স্কলার্শীপ দেয় এরা।

দেশ থেকে আসতে হলে এ-লেভেল রেজাল্ট আর ইংলিশ রেজাল্ট দেখে এরা আর তারপর নির্ভর করে কোন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবে তার উপর।


এখানে বিশ্ববিদ্যালয় গুলি হচ্ছে,
১। Queensland University of Technology [QUT)
২। Bond University [Bond]
৩। Central Queensland University [CQU]
৪। Griffith University [GRIFFITH]
৫। James Cook University [JCU]
৬। Southern Cross University [SCU]
৭। University of Queensland [UQ]
৮। University of Southern Queensland [USQ]
৯। University of the Sunshine Coast [USC]
১০। Australian Catholic University [ACU


সবগুলির মধ্যে University of Queensland [UQ] কে সবচেয়ে ভাল বলা হয়। যে কোন উচ্চ শিক্ষা গ্রহনের ক্ষেত্রে এই বিশ্ববিদ্যালয় সর্বপ্রথম !

এটা পৃথিবীর মধ্যে এখন ৪১ তম স্থান অধিকার করে আছে। রিসার্চের জন্যও এর ক্ষ্যাতির শেষ নাই। এখানে ১৩০ টি রিসার্চ সেন্টার রয়েছে।

অস্ট্রেলিয়ার যে কোন ইউনিভার্সিটির চেয়ে বেশী এওয়ার্ড পেয়েছে এই শিক্ষা প্রতিস্ঠানটি !

এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা এবং অন্যান্য স্টাফ দারুন রকম অভিগ্গ! রিসার্চ সেন্টার গুলির ভেতর the Queensland Brain Institute, Sustainable Minerals Institute, Institute for Molecular Bioscience, Australian Institute for Bioengineering & Nanotechnology, Diamantina Institute for Cancer, and the Immunology and Metabolic Medicine Institute for Social Science Research অন্যতম প্রধান।

কুইন্সল্যান্ড বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া অবশ্যই মেরিটের উপর নির্ভর করে, ভাল রেজাল্ট করতে পারলে মন মত বিশ্ববিদ্যালয় ও বিষয়(subject) নিয়ে পড়া যায়, ভর্তি খরচ অনেক বেশী ঠিকই কিন্তু ভর্তির পর এরা অনেক বই, নোটস দেয় আর বলতে গেলে কেনার প্রয়োজনই পড়েনা !

তাছাড়া লাইব্রেরী রিসোর্স গুলি সাংঘাতিক রীচ বলে কোন অসুবিধাই হয়না, লাইব্রেরী, কম্পিউটার ল্যাব ২৪ ঘন্টাই খোলা থাকে আর স্টুডেন্টরা সেখানে পড়তে পারে। পড়ার, ক্লাশের, পরীক্ষার সমস্ত প্রয়োজনীয় ইনফরমেশনই কম্পিউটারে লাইব্রেরীতে তে পাওয়া যায় ! এ এক দারুন ব্যাপার ! এমন কি পুরানো নোট, এসাইনমেন্ট সব কিছু !

যারা কম্পিউটার, লাইব্রেরী কাজে বেশী ভাল না তাদের জন্য আবার ফ্রি ক্লাশের ব্যবস্থা রয়েছে, তাছাড়া যে কোন প্রয়োজনে যে কোন সময় টিচার রা সাহায্যের জন্য রেডি হয়ে বসে ! অবাক লাগে এদের সহযোগিতার বিষয়টি দেখলে, যে যা জানে, যা পারে সব কিছুই সেয়ার করে !

সবচেয়ে মজার ব্যাপার হলো এখানে দুই ভাবে পড়াশোনা করা যায়, external student অথবা Internal student, তার মানে কেও যদি কুইন্সল্যান্ডের বাইরে অন্য স্টেটে বসে এখানে কোর্স করে যেতে চায় তাহলেও সে external student হিসেবে পড়তে পারবে,টিচাররা তাদের সাথে কম্পিউটারে ডিস্কাসন বোর্ডে সমস্ত যোগাযোগ করে।

আর মাস্টার্স লেভেলের বেশীরভাগ পরীক্ষাই অনলাইনে হয়কিন্তু বাকীগুলি মেশানো, লিখিত এবং অনলাইন।

ইউনিভার্সিটি ক্যাম্পাসে থাকার সুন্দর ব্যবস্থা আছে, কেও চাইলে একা অথবা সেয়ার করে থাকতে পারে, ভাড়া খুব বেশী না, আর খাবার দাবারের খরচও খুব একটা বেশী না।

অনেকে work permit নিয়ে পড়াশোনার পাশাপাশি কাজ করে, এতে করে কষ্ট হলেও থাকা-খাওয়ার খরচ চলে যায়।

বিল্ডিং এর পেছনের অংশ......।
চলাচলের ব্যবস্থা দারুন ! বাস, ট্রেইন সারাক্ষণই চলছে, স্টুডেন্টদের ভাড়া অন্যান্যদের চেয়ে অনেক কম অর্ধেক।

ব্রিজবেন নদীর ওপর দিয়ে এই ব্রীজটি গেছে, যেটা কিনা শুধুমাত্র ইউনিভারসিটির বাস চলাচলের জন্য তৈরী করা হয়েছে.......

কুইন্সল্যান্ড বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস চারটি, এগুলি হচ্ছে সেন্ট লুসিয়া( St Lucia, ) আর একটি হচ্ছে হার্সটন ক্যাম্পাস (Herston ) যেখানে পোস্ট গ্র্যাজু্য়েশন এর শিক্ষাপ্রতিস্ঠান সহ মেডিকেল স্কুল, হাসপাতাল রয়েছে, এছাড়া আছে ইপ্সুইচ (Ipswich) আর গ্যাটন (Gatton)। সবচেয়ে বড় ক্যাম্পাসটি হচ্ছে UQ St Lucia, যেটা ব্রিজবেন নদীর পাড়ে অবস্থিত।

সাবব্জেক্ট পছন্দ করার বিষয়টি এখানে উন্মুক্ত, কিছু বিষয় আছে যেগুলি কম্পালসারি আর বাদ বাকী যে যেটা খুশী নিতে পারে আর এ ব্যাপারে টিচার/ কোর্স কো-অর্ডিনেটার দের সাথে কথা বলেও তা ঠিক করতে পারা যায়।


ফরগ্যান স্মিথ বিল্ডিং....ফরগ্যান স্মিথের নামানুসারে করা, যেহেতু তিনি ইউনিভারসিটির এই বিল্ডিংটা করার জন্যে ডোনেট করেছেন।

রিচার্ডস বিল্ডিং........যেহেতু তিনি ইউনিভারসিটির এই বিল্ডিংটা করার জন্যে ডোনেট করেছেন।

৩৫০ এরও বেশী প্রোগ্রাম আর ৪০০০ কোর্স রয়েছে এখানে ।একবার কোন সাবব্জেক্ট পছন্দ করে সেটায় ভর্তি হলে ভাল না লাগলে পরে সেটা ড্রপ করে অন্যটাও নেওয়া যায়।

বর্তমানে এখানে ৪০,৭০০ স্টুডেন্ট পড়ছে যার মাঝে ৮,৭০০ জন ইন্টারনন্যাশনাল স্টুডেন্ট হিসেবে পৃথিবীর ১২০টি বিভিন্ন দেশ থেকে আসা।

বালির পাথর ( sand stone) দিয়ে তৈরী বিল্ডিং এর এক অংশ, অসাধারন সুন্দর !

হার্সটন মেডিক্যাল স্কুল।

হাসপাতাল, হার্সটন ক্যাম্পাসে।
এখানে এখন পর্যন্ত আমি রেসিস্ট কাওকে পাইনি।

সবাই সবার সাথে খুব ভালভাবে সম্পর্ক মেইনটেইন করে চলে। একে অপরের সাথে পড়াশুনা করে, নোট সেয়ার করে।

সত্যি দারুন লাগে এদের মানসিকতা দেখলে, কোন হিংসা, পাল্লাপাল্লি নাই এদের মাঝে। যতই এরা সেয়ার করতে পারে ততই যেন খুশী !!!
Link

original post

No comments:

affiliate program

EARN INCOME FROM YOUR WEBSITE

Turn your valuable web site traffic into income. Work online and join our free money making affiliate program. We offer the most pay-per-click rate to help maximize your cash stream.

Join our income making program absolutely free and 100% risk free.

Sign Up...

A steady income generator

Imagine running of a something that never failed to provide you with cash-flow. A earning money program so amazingly profitable that you never had to look for job ever again!Income while you sleep

CASH WHILE YOU SLEEP

Earn $1,000... $2,000... $5,000...

Turn your website visitors into cash!
You get money for every visitor that clicks on our advertizing. Our goal is to enable you to make as much as possible from your site. We pay monthly, either by check, or through PayPal.

Begin collecting steady partner commissions

Our money making program really can make you income on the same day. Start receiving steady partner revenue with almost no effort at all. This is a serious revenue opportunity, the chance for you to build a steady, reliable, long-time profitable business.

Savings Highway Dream Team Member Site Savings Highway Dream Team Member Site