গত ২৮ সেপ্টেম্বর জনপ্রিয় ওয়েব ব্রাউজার ফায়ারফক্স তাদের সপ্তম সংস্করণ রিলিজ করেছে। ফায়ারফক্স সেভেন-এর সবচেয়ে উল্লখযোগ্য দিক হলো কম মেমোরী ব্যাবহার। কম্পিউটারে চলার সময় যে প্রোগ্রাম যত কম মেমোরী ব্যাবহার করে সে প্রোগ্রাম তত দ্রুত চলতে পারে।
ফায়ারফক্স কতৃপক্ষের মতে, এবারের সংস্করনটি আগের সংস্করন গুলো (ফায়ারফক্স ৪, ৫, ৬) থেকে অনেক কম মেমোরী ব্যবহার করবে, স্বাভাবিক অবস্হায় প্রায় ২০-৩০ শতাংশ। কোন কোন ক্ষেত্রে তা ৫০% হতে পারে। এর ফলে ফায়ারফক্সের কার্যকারিতা আরো বৃদ্বি পাবে বলে আশা করা হচ্ছে। বিশেষ করে ব্যাবহারকারীরা যখন অনেকগুলো ট্যাব একসাথে খুলে কাজ করেন তখন এই কম মেমোরী ব্যাবহার প্রোগ্রামটিকে হ্যাং করা থেকে মুক্ত রাখবে।

ফায়ারফক্সের মেমোরী ব্যাবহার কমানোর জন্য ফায়ারফক্স "মেমশ্রিংক" নামে একটি প্রজেক্ট হাতে নিয়েছিল, সেটির উদ্দেশ্য ছিল যে সকল বাগের (bug) কারনে মেমোরী ব্যাবহার বেড়ে যায় তা নিরুপন করা। বিশেষ করে কিছু বাগের কারনে ট্যাব বন্ধ করার পরেও তা কিছু অংশ মেমোরী দখল করে রাখত। এই সকল বাগগুলো নতুন সংস্করনে নিরুপন করা হয়েছে বলে কতৃপক্ষ জানায়।
এছাড়া ও নতুন সংযোজনের মাঝে আছে এইচটিএমএল ৫ রেন্ডারিং দ্রুততর করার জন্য হার্ডওয়্যার উন্নততর করার ফ্রেমওয়ার্ক। ফলে এইচটিএমএল-৫ ভিডিও এবং এনিমেশন আরো ভালভাবে প্রদর্শিত হবে। নতুন এই সংস্করনে আগের চিহ্নিত হওয়া ১১টি নিরাপত্তা দুর্বলতাও দূর করা হয়েছে।
আগ্রহীরা সরাসরি মজিলা ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিতে পারেন অথবা যারা ইতিমধ্যেই ফায়ারফক্স ব্যাবহার করছেন তার ফায়ারফক্সের নিজস্ব আপডেট মেনুর সাহায্যে ইনস্টল করতে পারেন।


No comments:
Post a Comment